বুধবার, ২২ অক্টোবর, ২০১৪

তুমি ধ্রুবতারা হয়ে আছো

তুমি ধ্রুবতারা হয়ে আছো : অ. না. ক. ২২/১০/২০১৪

ঘোর অমাবস্যায় দীপাবলীর রাতে
তুবড়ির আলোর ক্ষনিক ঝর্ণাধারায়
মুহুর্তের জন্য তোমাকে দেখেছিলাম।
সেই শেষ -
তারপর আকাশ প্রদীপ হয়ে গেলাম
টিম টিম করে জলছি
দুরের তারার পানে চেয়ে।
আমি নিশ্চিত জানি
তুমি ধ্রুবতারা হয়ে আছো আকাশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  দূর থেকে ছোট লাগে          অমরনাথ কর্মকার ১৮/০৪/২০২৬ কোনদিন যাওনি কাছে,  বোঝনি তাই দূর থেকে ছোট লাগে  সব তারারাই। অনেক আলোকবর্ষ দূরে এমনও ...