বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০১৪

স্বপ্ন-সন্ধান



       স্বপ্ন-সন্ধান  
এক পশলা বৃষ্টির পর কাক ডাকা বিকেলে
লাজুক-রোদ মাখা আকাশে চোখ দুটি মেলে
চেয়ে থাকি রামধনুর আশায় 
স্বপ্ন দেখব বলে তন্দ্রায় থাকি  চোখ বুঁজে
গভীর ঘুমে আমি স্বপ্নদের পাব না খুঁজে
তন্দ্রায় শুধু স্বপ্নের সন্ধান চাই
সাদা -কালো ঝাপসা ছবির এলবামে
যখন দু'এক ফোটা বৃষ্টির ধারা নামে
দিগন্তে রামধনু স্পষ্ট দেখা যায়
                    -    অ.না.ক. ১০/১০/'১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  দূর থেকে ছোট লাগে          অমরনাথ কর্মকার ১৮/০৪/২০২৬ কোনদিন যাওনি কাছে,  বোঝনি তাই দূর থেকে ছোট লাগে  সব তারারাই। অনেক আলোকবর্ষ দূরে এমনও ...