বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

গুজব

গুজবঃ অমরনাথ কর্মকার ১৩/০২/২০১৯

গুজব কেবল গুজবই,
সত্যিকারের তো আর নয়
তবে কেন দিচ্ছ কান ?
অকারনে শুধু পাচ্ছ ভয় ?

কিছু মানুষ এই সমাজে
তিলকে বানায় তাল,
শূন্য মাথার এসব মানুষ
ক্ষতিকর চিরকাল।

গুজবে ভয় না পেয়ে
বরং বের কর  খুঁজে
ছড়াচ্ছে গুজব যারা
থেকো না মুখ  বুজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুজোয় মন খারাপ – ২০২৬

  পুজোয় মন খারাপ – ২০২৬ অমরনাথ কর্মকার ১৬ / ১০ / ২০২৬ ষষ্ঠী : সেই ছোট বেলা থেকেই খেয়াল করছি পুজো এলেই আমার মন খারা...