বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮



বাস্তবতাঃ অ.না..  ০৬/০৯/২০১৮ 

বাস্তবতা বড্ড আবছা অন্ধকার
তবু আমি দেখি এতে আলোর বাহার।

বাস্তবতা বড্ড নেতিবাচক ও মন্দ
তবু আমি পাই এতে ভালত্বের গন্ধ ।

বাস্তবতা ভরা প্রতারণা আর প্রবঞ্চনায়
তবু আমি দেখি একে সম্পৃক্ত সততায়।

বাস্তবতা বড্ড কুৎসিত ও কদাকার
এরই মাঝে সৌন্দর্য মিলেমিশে একাকার।

বাস্তবতা হয়ত পাল্টাবে ক্রমশ সময় গেলে
এসো বাস্তবতা দেখি সমবেত দৃষ্টি মেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  দূর থেকে ছোট লাগে          অমরনাথ কর্মকার ১৮/০৪/২০২৬ কোনদিন যাওনি কাছে,  বোঝনি তাই দূর থেকে ছোট লাগে  সব তারারাই। অনেক আলোকবর্ষ দূরে এমনও ...