বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

ছেলেটার প্রশ্নঃ



ছেলেটার প্রশ্নঃ অ.না.ক. ০১/০৭/২০১৬

পড়াশোনায় সে তুখর ছেলে,
খেলাধুলাতেও যায় না কম ।
এমন ছেলে লাখে একটা মেলে,
সবকিছুতেই পারফেক্ট একদম ।
ছেলের গর্বে বাবার ভরে বুক,
মায়ের কাছে ছেলে খাঁটি সোনা,
পাড়ার লোকে গুনে পঞ্চমুখ,
এমন ছেলে মেলে হাতে গোনা ।
ইতিমধ্যে সন্তান-সম্ভবা হল মা তার,   
ছেলেটার মনে প্রশ্ন জাগে দিনভর,
‘আমি যদি নিই স্বপ্ন পূরণের ভার,  
তবে মা কেন আনছে নতুন সহোদর ?’   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুজোয় মন খারাপ – ২০২৬

  পুজোয় মন খারাপ – ২০২৬ অমরনাথ কর্মকার ১৬ / ১০ / ২০২৬ ষষ্ঠী : সেই ছোট বেলা থেকেই খেয়াল করছি পুজো এলেই আমার মন খারা...