বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

আশার আলো

অপেক্ষায় অপেক্ষায়
দিন চলে যায়।
যখন সঙ্গী হয়
নির্জনতা আর নিস্তব্ধতা
পশ্চিমের সূর্যাস্ত একমাত্র আশা।

আশার আলো
যখন খুব কাছে
অন্ধকার ছায়া ফেলে,
তখন মনে হয়
ঘটেছে বুঝি
আশার সূর্যোদয়।

শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

ছড়ার বড়া



ছড়ার বড়াঃ .না.. ০২/১০/২০১৫

খেয়েছ ভরপেট কত চপ কাটলেট
জিভে জল আনা সুস্বাদু ষোলআনা ।
কিন্তু ছড়া দিয়ে বড়া ভাজা
খেয়েছ কখনো আগে ?
নাও দুটো খেয়ে দেখ
কি রকম লাগে !  
               (১) উপকরণঃ
ভাবনাগুলো টুকরো ক’রে কেটে,
ময়লা গুলো যত্ন ক’রে ছেঁটে,  
ভালো করে মনের রসে ঢেলে,
ভেজে নাও শুদ্ধ ছন্দের তেলে ।
ব্যস! হয়ে যাবে ছড়ার বড়া  
রসসিক্ত রসনা পরিতৃপ্ত করা ।  
            (২)উপকারিতাঃ
ছড়ার বড়া খাওয়া মানে
সুস্থ থাকা মনে প্রানে ।  
পেট খারাপের শঙ্কা নেই
কারন শুকনো লঙ্কা নেই,
যা আছে তা সহজপাচ্য  
দেখবে খুশী তুমি যতই খাচ্ছ ।  

  দূর থেকে ছোট লাগে          অমরনাথ কর্মকার ১৮/০৪/২০২৬ কোনদিন যাওনি কাছে,  বোঝনি তাই দূর থেকে ছোট লাগে  সব তারারাই। অনেক আলোকবর্ষ দূরে এমনও ...