শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

অ্যাম্বুলেন্স:অ. না. ক. ২৭/০৮/২০১৬

এখানে আয়নার বারংবার প্রতিফলন
কখনো গদ্যে কখনো কাব্যে ।
আমি দেখি শোকের ছায়া
আর অন্তিম পরিণামের দৃশ্য ।
এখানে ঘন ঘন মৃত্যুর পুনরাবৃত্তি
একরাশ যন্ত্রণা, শোকার্ত পরিজন ।
আমরা চলেছি অ্যাম্বুলেন্সের পেছনে
সাংবাদিকের ক্যামেরায় চলমান বিরামহীন গল্প ।
মাঝে মাঝে দুঃখ হয়, বিস্ময় জাগে না
কারন এ ছবি প্রতিকারহীন প্রাত্যহিক ।
                                                           অ. না. ক. ২৭/০৮/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  দূর থেকে ছোট লাগে          অমরনাথ কর্মকার ১৮/০৪/২০২৬ কোনদিন যাওনি কাছে,  বোঝনি তাই দূর থেকে ছোট লাগে  সব তারারাই। অনেক আলোকবর্ষ দূরে এমনও ...