শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

গতকাল (১৩/১১/’১৫) প্যারিসের জঙ্গিহানা প্রসঙ্গেঃ



নিথর সন্ত্রাসঃ .না.. ১৪/১১/২০১৫
ছেড়ে দেওয়ার জন্য ছেলেটার
হাজারো কাকুতি-মিনতি-কান্না
শেষপর্যন্ত গ্রাহ্য হ’ল না ।
সৈনিক বলল,
“তোমাকে বাঁচিয়ে রাখলে
তুমি একদিন বড় হবে”।
পরক্ষণেই পয়েন্ট ব্ল্যাংক ফায়ারিং -
ছেলেটার শরীর নিথর হ’ল ।  

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

শিশু দিবসের ভাবনা



শিশু দিবসের ভাবনাঃ অ.না.ক. ১৪/১১/২০১৫

যদি এমন ত -
একদিনে বন্ধ হয়ে গেল হাজার কারখানা
হাজার হাজার ইটভাঁটা, হোটেল কিংবা
চায়ের দোকান
রাজনীতি উত্তাল,
চারিদিকে বনধ আর হরতাল
প্রশাসন বেসামাল
ছাঁটাই শ্রমিকের উদ্দাম মিছিল
মালিকের মুখে কুলুপ
তারপর দেখা গেল  -
স্কুলে স্কুলে ছাত্রের লম্বা লাইন
শিক্ষা দপ্তরের রাতের ঘুম উধাও
ছাত্র সংখ্যা বেড়ে দ্বিগুণ
মিড-ডে-মিলে টান
এমন দিনের বাস্তবায়ন
আমরা দেখব কবে ?


মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

একদিন কবি হয়ে যাব



একদিন কবি হয়ে যাবঃ অ.না.. ১১/১১/’১৫

 
দেখে নিও একদিন আমি সত্যিকারের  
কবি হয়ে যাব
তখন কবিতার ভাবনাগুলোর
অস্তিত্বে ধরবে ঘুন
আজ যে কবিতাগুলো তোমাকে
শোনানোর জন্য ব্যাকুল আমি,
আমার কবি হয়ে ওঠার আগেই
সেগুলো হয়ত ছাপা হয়ে যাবে