শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 দূর থেকে ছোট লাগে

         অমরনাথ কর্মকার ১৮/০৪/২০২৬

কোনদিন যাওনি কাছে, 
বোঝনি তাই
দূর থেকে ছোট লাগে 
সব তারারাই।
অনেক আলোকবর্ষ দূরে
এমনও তারা আছে,
যার আলো এখনোও 
আসেনি তোমার কাছে।
বড় গল্পের দু'চারটে 
লাইন উধাও হ'লে 
নতুন গল্প লেখা যায়,
আসল গল্প মরে না তাব'লে।

পুজোয় মন খারাপ – ২০২৬

  পুজোয় মন খারাপ – ২০২৬ অমরনাথ কর্মকার ১৬ / ১০ / ২০২৬ ষষ্ঠী : সেই ছোট বেলা থেকেই খেয়াল করছি পুজো এলেই আমার মন খারা...