বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
মঙ্গলবার, ২৫ মে, ২০২১
ভয় কেন ঝড়ের ক্রোধে
ভয় কেন ঝড়ের ক্রোধে
অ.না.ক.২৫/০৫/'২১
চিতার মত তীব্র ঝড়ের গতি,
রাতের আকাশে সর্পিল বিদ্যুৎ চমক।
সাথে বজ্রপাতের সিংহ-গর্জন।
আমরা স্থির হয়ে দাঁড়িয়ে গাছের নিচে।
আমরা একসাথে ভাগ্যের সাথে করমর্দনে ব্যস্ত।
ভাগাভাগি ক'রে নিয়েছি ভালোবাসা আর দুঃখ-বেদনা।
তাহলে ভয় কেন ঝড়ের ক্রুদ্ধতাকে ?
অচেনা ঝড়
অচেনা ঝড়- অমরনাথ কর্মকার ২৪/০৫/'২১
তোমার চেনা কালবৈশাখীর কাছে
বন্ধু তোমার ঠিকানা লেখা আছে।
তোমার ঠিকানা দিয়ো না বন্ধু অন্য ঝড়ের কাছে,
নানান ছদ্মবেশে ভয় দেখাবে সে তান্ডব নাচে।
শুক্রবার, ২১ মে, ২০২১
শনিবার, ১ মে, ২০২১
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
আগুন নিয়ে খেলা
আগুন নিয়ে খেলাঃ অমরনাথ কর্মকার ২৯/০৪/২০২১
কেবল বেঁচে থাকার মারন খেলায়
যাদের শরীর ঘামে ভিজে যায় রোজ,
এরা গণতন্ত্রের নির্বাক কাঠের পুতুল,
ভোটের পরে নেতা-মন্ত্রী কেউ নেয় না খোঁজ।
আমাদের অর্ধেক মরা জীবন বাঁচাতে
দিনরাত চলে অশ্লীল, কূট রাজনীতি
বাঁচানোর চেয়ে শুধু বাঁচিয়ে রাখাই
বুঝিবা আমাদের গণতন্ত্রের রীতি।
করোনার ক্রান্তিকালের মৃত্যু মিছিলে
পা মেলাতে চায় রাজনীতিকের দল
শ্মশানে,কবরেও এরা রাজনীতি খোঁজে
যদি জুটে যায় আগামী ভোটের ফল!
কিন্তু আগুন নিয়ে খেলতে গেলে
সেই আগুনেই শরীর হবে ছাই
তাই মানুষ নিয়ে এমন খেলা বন্ধ রেখে
আসুন আমরা বাঁচার মত বাঁচতে চায়।
-
Recently a list of candidates has been published for appearing at the examination for recruitment of primary school teachers. It is found th...
-
একটা কবিতার গল্প অমরনাথ কর্মকার ২২/১০/২০১৬ বলা নেই কওয়া নেই হঠাৎ আজ বিকেলে সস্ত্রীক পঙ্কজ আমাদের বাড়িতে হাজির । সকালে অচেনা নম...