পাশে থেকে আঁখি জল মুছে যে হয় চিরসাথী
অসময়ের বন্ধু হয়ে সেই হয় সমব্যথী ।
অ ক ২৯/০৩/২০১৭
বুধবার, ২৯ মার্চ, ২০১৭
তোমার নখের বিষ
তোমার নেলপালিশ মাখা নখ
যখন আমার মাথার চুলে বিলি কাটত
আরামের অনুভূতিতে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়তাম
তখন বুঝিনি, এখন বুঝি তোমার নখের কি বিষ
কারন তোমার আচড়ে দেওয়া ক্ষতের জ্বালায়
রাত্রে কিছুতেই ঘুম আসে না আমার।
যখন আমার মাথার চুলে বিলি কাটত
আরামের অনুভূতিতে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়তাম
তখন বুঝিনি, এখন বুঝি তোমার নখের কি বিষ
কারন তোমার আচড়ে দেওয়া ক্ষতের জ্বালায়
রাত্রে কিছুতেই ঘুম আসে না আমার।
শনিবার, ২৫ মার্চ, ২০১৭
কবিতার দেশ
সম্পূর্ণ স্বাধীন একটা দেশ আছে কবিতার
সেখানে কেউ কেউ কবি, কেউ পাঠক তার।
সেখানে ঘৃনা আছে, তবে নেই ধর্মের লেশ
ঘৃনাহীন ধর্মও আছে, এই নিয়ে কবিতার দেশ।
অ না ক ২৫/০৩/২০১৭
সেখানে কেউ কেউ কবি, কেউ পাঠক তার।
সেখানে ঘৃনা আছে, তবে নেই ধর্মের লেশ
ঘৃনাহীন ধর্মও আছে, এই নিয়ে কবিতার দেশ।
অ না ক ২৫/০৩/২০১৭
বুধবার, ২২ মার্চ, ২০১৭
সোমবার, ১৩ মার্চ, ২০১৭
মনে যা আসে তাই লিখি
মনে যা আসে তাই লিখিঃ অ.না.ক. ১৪/০৩/২০১৭
মনে যা আসে তাই লিখি প্রাণ খুলে,
ভালো হ'ল না মন্দ সব কিছু ভুলে।
লিখে লিখে খাতা ভরি, লিখি ফেসবুকে,
কেউ বা এড়িয়ে যায়, কেউ পড়ে ঝুঁকে।
কেউ বা লাইক দেয়, কেউ করে মতদান,
এইটুকু পাই ব'লে আনন্দে আটখান।
স্বপ্নটপ্ন দেখি না আমি, লিখি দিনে রাতে,
লেখার লাগাম তাই পরাই না হাতে।
মনে যা আসে তাই লিখি প্রাণ খুলে,
ভালো হ'ল না মন্দ সব কিছু ভুলে।
রবিবার, ১২ মার্চ, ২০১৭
দোলের কবিতা ৩ ১৩/০৩/২০১৭
বৃষ্টি বলছে,"পুরোনো রঙ ধুয়ে মুছে করব সাফ,
যাতে নতুন রঙে সব কিছু হয়ে যায় ছয়লাপ"।
একথা শুনে দোল পূর্ণিমা চাঁদ ভীষন সন্দিহান
আমার রঙে রঞ্জিত সব নিমেষেই হবে নাতো ম্লান!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
-
Recently a list of candidates has been published for appearing at the examination for recruitment of primary school teachers. It is found th...
-
একটা কবিতার গল্প অমরনাথ কর্মকার ২২/১০/২০১৬ বলা নেই কওয়া নেই হঠাৎ আজ বিকেলে সস্ত্রীক পঙ্কজ আমাদের বাড়িতে হাজির । সকালে অচেনা নম...
