রবিবার, ১২ মার্চ, ২০১৭
দোলের কবিতা ৩ ১৩/০৩/২০১৭
বৃষ্টি বলছে,"পুরোনো রঙ ধুয়ে মুছে করব সাফ,
যাতে নতুন রঙে সব কিছু হয়ে যায় ছয়লাপ"।
একথা শুনে দোল পূর্ণিমা চাঁদ ভীষন সন্দিহান
আমার রঙে রঞ্জিত সব নিমেষেই হবে নাতো ম্লান!
দোলের কবিতা ২ ১২/০৩/২০১৭
এখন আর মাখি না রঙ
রঙ মেখে আর সাজি না সঙ।
নস্টালজিয়ার কবর খুঁড়ে
বিকৃত লাশ দেখি ঘুরে ঘুরে,
সে কি জীবিত আছে আর
যাকে রাঙিয়ে ছিলাম প্রথমবার?
দোলের কবিতা ১ ১১/০৩/২০১৭
আজ সবচে বেশি রঙ মেখেছি আমি
আমার মুখে একটুও রঙ নেই।
পৃথিবীর সব রঙ মিলে মিশে আছে
অন্য কোথাও নয়,শুধু সাদাতেই।
রবিবার, ৫ মার্চ, ২০১৭
আমরা দুজন সাজাহান মমতাজ
আমরা দুজন সাজাহান মমতাজঃ অ.না.ক. ০৬/০৩/২০১৭
আমরা দুজন মহার্ঘ্য ফ্ল্যাটে সাজাহান মমতাজ
যে মাঠে আমরা প্রেমে মজতাম
প্রোমোটর তার বুঝেছিল দাম
সেখানেই ওঠা বহুতলে আমরা বাসিন্দা আজ ।
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
-
Recently a list of candidates has been published for appearing at the examination for recruitment of primary school teachers. It is found th...
-
একটা কবিতার গল্প অমরনাথ কর্মকার ২২/১০/২০১৬ বলা নেই কওয়া নেই হঠাৎ আজ বিকেলে সস্ত্রীক পঙ্কজ আমাদের বাড়িতে হাজির । সকালে অচেনা নম...


