রবিবার, ৯ আগস্ট, ২০২০

অঙ্কের গুরু

 অঙ্কের গুরু - অ.না.ক. ০৯/০৮/২০২০


কে সি নাগ

অঙ্কের বাঘ

ভয়টা কিন্তু রয়ে গেছেই

মানুষটা আর বেঁচে নেই।

এরপর গণিতের ভীতি রোধে

হাজির হলেন সৌরেন্দ্র নাথ দে।

তিনিও আজ হলেন গত

রেখে গেলেন সমস্যা শত।

জীবনের কঠিন সমীকরণ

সমাধানে করছি জীবনপণ,

সে শিক্ষার প্রতি আন্তরিক অনুরাগ

শিখিয়েছিলেন সৌরেন দে, কেসি নাগ।