মঙ্গলবার, ২৭ মে, ২০১৪
সোমবার, ২৬ মে, ২০১৪
মঙ্গলবার, ৬ মে, ২০১৪
আমাদের এই দেশ চলে ধুঁকে ধুঁকে
আমাদের এই দেশ চলে ধুঁকে ধুঁকে
ভোট এলে নেতাগণ মরে মাথা ঠুকে ।
পার হলো কত যুগ , কত মহামারী
অনাহার অশিক্ষার নেই কোন দাঁড়ি।
ফিট ফাট চলে নেতা নেই গায়ে কাদা
ব্যাঙ্কে উপচে পড়ে জুলুমের চাঁদা ।
চারপাশে ঘিরে থাকে মোসাহেবের ঝাঁক
মাঝে মাঝে শোনা যায় উন্নয়নের হাঁক।
সাথে যত বোকা বানানোর ফাঁকা বুলি চলে
ভরসায় বুক বেঁধে জনগণ তারই ছায়া তলে ।
“এবার হলনা সব, নিশ্চিত হবে পরের বারে “
“ভোট দাও” ব’লে নেতা জনতার দরবারে।
স্বাধীনতা ছোটে দ্রুত বেগে শতাব্দীর প্রতি
থেমে থাকে শুধু অভাগা দেশের অগ্রগতি ।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
